মোঃ ফাহিম হোসেন রিজু
প্রকাশ : Mar 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঘোড়াঘাটে স্কুলের আড়ালে ভেজাল সেমাই ও তেল কারখানায় অভিযান: মালিককে জরিমানা

শিক্ষাদানের পবিত্র আড়ালে চলছিল জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ ভেজাল পণ্যের রমরমা ব্যবসা। দিনাজপুরের ঘোড়াঘাটে একটি প্রি-ক্যাডেট স্কুলের ভেতর গড়ে ওঠা অবৈধ সেমাই ও সয়াবিন তেল কারখানার সন্ধান পেয়েছে উপজেলা প্রশাসন।

সোমবার (৯ মার্চ) বেলা ১১টায় উপজেলার রাণীগঞ্জ পাঁচমাথা মোড় এলাকার ‘আল-হেরা ইসলামি প্রি-ক্যাডেট স্কুলে’ এ অভিযান চালানো হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল-আল-মামুন কাউসার শেখের নেতৃত্বে এবং থানা পুলিশের সহযোগিতায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে দেখা যায়, কোনো লাইসেন্স বা অনুমোদন ছাড়াই অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা হচ্ছিল সেমাই। দেশের নামি-দামি ব্র্যান্ডের লোগো ও মোড়ক ব্যবহার করে ভেজাল সয়াবিন তেল বাজারজাত করা হচ্ছিল। বিপুল পরিমাণ সেমাই, কয়েক হাজার নামি কোম্পানির খালি প্যাকেট, তেলের বোতল এবং দুই ড্রাম সয়াবিন তেল জব্দ করা হয়।

অভিযান শেষে কারখানার মালিক ও স্কুলের পরিচালক মোজাম্মেল হক (৪০)-কে ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের দায়ে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে কারখানাটি সিলগালা করে স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবানা তানজিনের উপস্থিতিতে জব্দকৃত সয়াবিন তেল ও বোতলগুলো নিলামে বিক্রি করা হয়। অন্যদিকে, জনস্বাস্থ্যের ঝুঁকির কথা বিবেচনা করে জব্দকৃত সেমাই ও নকল প্যাকেটগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘোড়াঘাটে আলিফ ইন্টারন্যাশনাল মাদ্রাসায় সুধী সমাবেশ ও কুরআন ব

1

মানসিক ভারসাম্যহীন তরুণীকে পরিবারের কাছে ফিরিয়ে দিল ঘোড়াঘাট

2

দিনাজপুর-৬ আসন “নির্বাচনী মাঠে মুখোমুখি বিএনপি–জামায়াত, বাড়

3

বিরামপুরে ট্রাকের ধাক্কায় দুই বন্ধু নিহত

4

ঘোড়াঘাটে মরিচ চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা

5

ঘোড়াঘাটে স্কুলের আড়ালে ভেজাল সেমাই ও তেল কারখানায় অভিযান: ম

6

ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা: প্রাণ হারালেন হেলপার, আ

7

ঘোড়াঘাটে বিএনপি নেতা সারোয়ার হোসেনের বহিষ্কার আদেশ প্রত্যাহা

8

নারীর চুলের খোপা থেকে ২ হাজার পিস ই'য়া'বা উদ্ধার

9

ঘোড়াঘাট প্রেসক্লাবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

10

বরাদ্দ সংকটের বোঝা বহন করছে সিংড়া ইউনিয়নের সাধারণ মানুষ

11

ধামসোনায় ডা. সালাউদ্দিন বাবুর পক্ষে গণসংযোগ ও নেমপ্লেট বিতরণ

12

তারেক রহমানের আগমন ঘিরে বিরামপুরে উৎসবমুখর পরিবেশ, প্রস্তুত

13

হিলিতে সংবাদ সংগ্রহকালে একাত্তর টিভির সাংবাদিক লাঞ্ছিত ও হেন

14

খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার জন্য মঙ্গলবার ঢাকায় আসছে এয়ার অ্

15

ঘোড়াঘাট প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন

16

পঞ্চগড়ে টানা তিন দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে

17

ঘোড়াঘাটে অবৈধ ভাবে মজুদকৃত ১৬৭১ লিটার ডিজেল জব্দ

18

হাকিমপুরে পুলিশি অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়

19

ঘন কুয়াশা আর কনকনে শীতে ঘোড়াঘাটে স্থবির জীবনযাত্রা

20