মোঃ ফাহিম হোসেন রিজু
প্রকাশ : Apr 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঘোড়াঘাটে মাদক ও বাল্যবিবাহ রোধে ওসির সচেতনতামূলক বক্তব্য

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমী এক সচেতনতামূলক প্রচারণা চালিয়েছেন ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম।

বৃহস্পতিবার (২ এপ্রিল) উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে তিনি শিক্ষার্থীদের সাথে এ বিষয়ে মতবিনিময় করেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে ওসি শহিদুল ইসলাম বলেন, "মাদক কেবল একজন ব্যক্তিকে নয়, বরং একটি পুরো পরিবার ও সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। যুব সমাজকে এই মরণব্যাধি থেকে দূরে থাকতে হবে।" তিনি আরও উল্লেখ করেন যে, বাল্যবিবাহ ও ইভটিজিং কিশোর-কিশোরীদের নিরাপত্তা ও সামাজিক মর্যাদাকে ক্ষুণ্ণ করে। একটি সুস্থ ও সুন্দর জীবন গড়তে নৈতিক শিক্ষার কোনো বিকল্প নেই।

তিনি শিক্ষার্থীদের আশ্বস্ত করে বলেন, আশেপাশে মাদক কেনাবেচা, বাল্যবিবাহের আয়োজন বা ইভটিজিংয়ের মতো কোনো ঘটনা ঘটলে তা যেন তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হয়। অপরাধ দমনে পুলিশের পাশাপাশি শিক্ষক ও অভিভাবকদেরও সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান তিনি।

ঘোড়াঘাট স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনিছুর রহমান পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, "শ্রেণিকক্ষে পাঠদানের পাশাপাশি এ ধরনের সামাজিক সচেতনতামূলক কার্যক্রম শিক্ষার্থীদের মাঝে দায়িত্ববোধ তৈরি করবে। পুলিশের এই সরাসরি অংশগ্রহণ শিক্ষার্থীদের ভয় দূর করে তাদের নৈতিকভাবে সাহসী করে তুলবে।"

এ সময় পুলিশের পক্ষ থেকে জানানো হয়, পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

1

ঘন কুয়াশা আর কনকনে শীতে ঘোড়াঘাটে স্থবির জীবনযাত্রা

2

ঘোড়াঘাটে বিএনপি নেতা সারোয়ার হোসেনের বহিষ্কার আদেশ প্রত্যাহা

3

খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার জন্য মঙ্গলবার ঢাকায় আসছে এয়ার অ্

4

ঘোড়াঘাটে ছাত্র আন্দোলনে হামলা: দুই আওয়ামী লীগ নেতা আটক

5

ঘোড়াঘাটে আলিফ ইন্টারন্যাশনাল মাদ্রাসায় সুধী সমাবেশ ও কুরআন ব

6

হিলিতে সাংবাদিককে ডেকে নিয়ে বিদেশি পিস্তলের বাটে কুপিয়ে জখম

7

পঞ্চগড়ে টানা তিন দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে

8

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকের স্ত্রী

9

ঘোড়াঘাটে ঈদের কেনাকাটা জমে উঠেছে: বাজার গুলোতে ক্রেতাদের উপচ

10

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ঘোড়াঘাটে পুলিশের

11

ঘোড়াঘাটে হাত বাড়ালেই মিলছে মাদক

12

ধামসোনায় ডা. সালাউদ্দিন বাবুর পক্ষে গণসংযোগ ও নেমপ্লেট বিতরণ

13

দল-মত নির্বিশেষে সকল দরিদ্র পরিবার পাবে 'ফ্যামিলি কার্ড': সম

14

ঘোড়াঘাটে রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন

15

নারীর চুলের খোপা থেকে ২ হাজার পিস ই'য়া'বা উদ্ধার

16

যথাযোগ্য মর্যাদায় ঘোড়াঘাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

17

হিলি দিয়ে পেঁয়াজ আমদানি, কেজিতে ২০ টাকা কমেছে দাম

18

ঘোড়াঘাটে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন গোবিন

19

হাসিনা সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৭ জন ট্রাইব্যুনালে

20