মোঃ ফাহিম হোসেন রিজু
প্রকাশ : Mar 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঘোড়াঘাটে আলিফ ইন্টারন্যাশনাল মাদ্রাসায় সুধী সমাবেশ ও কুরআন বিতরণ

দিনাজপুরের ঘোড়াঘাটে উৎসবমুখর পরিবেশে আব্দুর রহমান মাল্টিমিডিয়া বিদ্যানিকেতন কর্তৃক পরিচালিত আলিফ ইন্টারন্যাশনাল মাদ্রাসার সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৫ মার্চ) বিকালে উপজেলার শালিকাদহ এলাকায় মাদ্রাসা প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষার্থীদের মেধা ও দ্বীনি শিক্ষার স্বীকৃতি স্বরূপ এই বিশেষ সমাবেশের আয়োজন করে মাদ্রাসা কর্তৃপক্ষ।

সমাবেশে শিক্ষার্থীদের সাফল্যের চিত্র ফুটে ওঠে দুটি বিশেষ আয়োজনের মাধ্যমে, মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর ৩০ জন শিক্ষার্থী সফলভাবে পাঠ শেষ করায় তাদের হাতে পবিত্র কুরআন মাজীদ তুলে দেওয়া হয়। তৃতীয় শ্রেণীর ১৩ জন শিক্ষার্থী দ্বিতীয়বারের মতো পবিত্র কুরআন খতম সম্পন্ন করায় তাদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

সুধী সমাবেশে উপস্থিত বক্তারা বলেন, বর্তমান যুগে আধুনিক শিক্ষার পাশাপাশি নৈতিক ও ধর্মীয় শিক্ষার সমন্বয় অত্যন্ত জরুরি। আব্দুর রহমান মাল্টিমিডিয়া বিদ্যানিকেতন সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে। কোমলমতি শিশুদের এই সাফল্য ভবিষ্যতে তাদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও দেশ-জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘোড়াঘাটে ইউপি চেয়ারম্যানের উষ্ণ শাল বিতরণ

1

ঘোড়াঘাটে দাড়িপাল্লার নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

2

ভোট আসে, ভোট যায়—উন্নয়ন বঞ্চিত দিনাজপুর–৬ এর মানুষ

3

বিরামপুরে ট্রাকের ধাক্কায় দুই বন্ধু নিহত

4

হিলিতে সাংবাদিককে ডেকে নিয়ে বিদেশি পিস্তলের বাটে কুপিয়ে জখম

5

ঘোড়াঘাটে রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন

6

ধামসোনায় ডা. সালাউদ্দিন বাবুর পক্ষে গণসংযোগ ও নেমপ্লেট বিতরণ

7

ঘোড়াঘাটে অবৈধ ভাবে বালু উত্তোলন, ১৪ জনের বিরুদ্ধে মামলা, ২ আ

8

ঘোড়াঘাটে ট্যাপেন্টাডলসহ ১০ মামলার নারী আসামি গ্রেপ্তার

9

যথাযোগ্য মর্যাদায় ঘোড়াঘাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

10

ঘোড়াঘাটে যুবককে জিম্মি করে ৩টি গরু লুট

11

আলুর দামে ধস: ঘোড়াঘাটে লোকসানের মুখে দিশেহারা কৃষক

12

ঘোড়াঘাটে শাটার ভেঙে কীটনাশকের দোকানে দুর্ধর্ষ ডাকাতি: সাড়ে ৭

13

ঘোড়াঘাটে মরিচ চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা

14

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

15

ঘোড়াঘাটে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন গোবিন

16

দিনাজপুর-৬ আসন “নির্বাচনী মাঠে মুখোমুখি বিএনপি–জামায়াত, বাড়

17

চাঁদাবাজদের কাছে মাথা নত করব না: হাসনাত আবদুল্লাহ

18

পঞ্চগড়ে টানা তিন দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে

19

ঘোড়াঘাটে ঈদের কেনাকাটা জমে উঠেছে: বাজার গুলোতে ক্রেতাদের উপচ

20