মোঃ ফাহিম হোসেন রিজু
প্রকাশ : Mar 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঘোড়াঘাটে শাটার ভেঙে কীটনাশকের দোকানে দুর্ধর্ষ ডাকাতি: সাড়ে ৭ লাখ টাকার মালামাল লুট

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় গভীর রাতে শাটার ভেঙে একটি কীটনাশকের দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা ট্রাক নিয়ে এসে দোকানের শাটার ভেঙে বিপুল পরিমাণ কীটনাশক ও কৃষি পণ্য লুট করে নিয়ে যায়।


শনিবার (৭ মার্চ) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে উপজেলার আবিরেপাড়া এলাকার ভিক্ষুর মোড় বাজারে অবস্থিত শাহিন ট্রেডার্স নামের একটি কীটনাশকের দোকানে এ ঘটনা ঘটে।

দোকানের মালিক আবিরেপাড়া এলাকার আব্দুল মতিনের ছেলে মো. শাহিন জানান, শুক্রবার রাত আনুমানিক ১০টার দিকে তিনি প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়ি চলে যান। শনিবার সকালে দোকান খুলতে এসে দেখেন দোকানের শাটার ভাঙা এবং ভেতরের মালামাল তছনছ করা অবস্থায় রয়েছে। পরে তিনি দেখতে পান দোকানে থাকা অধিকাংশ কীটনাশক ও কৃষি পণ্য নেই।

তিনি আরও জানান, দোকানে বিভিন্ন কোম্পানির প্রায় ৭ থেকে ৮ লাখ টাকার কীটনাশক ও কৃষি পণ্য মজুদ ছিল। এর মধ্যে অধিকাংশই দুর্বৃত্তরা লুট করে নিয়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সড়কের পাশে থাকা সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, গভীর রাতে একটি ট্রাকে করে ৬ থেকে ৭ জনের একটি দল দোকানের সামনে আসে। এরপর তারা দোকানের শাটার ভেঙে দ্রুত ভেতরে প্রবেশ করে বস্তায় ভরে কীটনাশক ও কৃষি সামগ্রী ট্রাকে তুলে নিয়ে যায়।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দেয়। তারা দ্রুত জড়িতদের গ্রেপ্তার ও লুট হওয়া মালামাল উদ্ধারের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে। খুব দ্রুতই দোষীদের আইনের আওতায় আনা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘোড়াঘাটে নিউ সান প্রি-ক্যাডেট স্কুলের অভিভাবক ও সুধী সমাবেশ

1

ঘোড়াঘাটে মরিচ চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা

2

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ঘোড়াঘাটে পুলিশের

3

ভোট আসে, ভোট যায়—উন্নয়ন বঞ্চিত দিনাজপুর–৬ এর মানুষ

4

ঘোড়াঘাটে রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন

5

ঘোড়াঘাটে হাত বাড়ালেই মিলছে মাদক

6

পঞ্চগড়ে টানা তিন দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে

7

খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার জন্য মঙ্গলবার ঢাকায় আসছে এয়ার অ্

8

তারেক রহমানের আগমন ঘিরে বিরামপুরে উৎসবমুখর পরিবেশ, প্রস্তুত

9

হিলিতে সংবাদ সংগ্রহকালে একাত্তর টিভির সাংবাদিক লাঞ্ছিত ও হেন

10

হাসিনা সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৭ জন ট্রাইব্যুনালে

11

ঘোড়াঘাটে আলিফ ইন্টারন্যাশনাল মাদ্রাসায় সুধী সমাবেশ ও কুরআন ব

12

ঘোড়াঘাট প্রেসক্লাবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

13

ঘোড়াঘাটে দাড়িপাল্লার নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

14

ঘোড়াঘাটে স্কুলের আড়ালে ভেজাল সেমাই ও তেল কারখানায় অভিযান: ম

15

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

16

ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা: প্রাণ হারালেন হেলপার, আ

17

ঘোড়াঘাটে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন গোবিন

18

হাকিমপুরে পুলিশি অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়

19

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকের স্ত্রী

20