২৪ ঘন্টা ঘোড়াঘাট ডেক্স রিপোর্ট
প্রকাশ : Dec 8, 2025 ইং
অনলাইন সংস্করণ

খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার জন্য মঙ্গলবার ঢাকায় আসছে এয়ার অ্যাম্বুলেন্স

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনের হাসপাতালে স্থানান্তরের উদ্দেশ্যে একটি এয়ার অ্যাম্বুলেন্স আগামীকাল মঙ্গলবার সকাল ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবে বলে জানা গেছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।


বেবিচকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী একই দিন রাত ৯টার দিকেই এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকা ছাড়ার অনুমতি দেওয়া হয়েছে। তবে চিকিৎসক দলের মূল্যায়ন ও প্রস্তুতির ওপর ভিত্তি করে সময়সূচিতে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। রোগীর শারীরিক অবস্থার ওপর নির্ভর করে যাত্রার সময় এগিয়ে বা পিছিয়ে দেওয়া হতে পারে।

জানা গেছে, এয়ার অ্যাম্বুলেন্সটি বোমবার্ডিয়ার চ্যালেঞ্জার ৬০৪ মডেলের একটি বিশেষায়িত বিজনেস জেট, যা দীর্ঘ দূরত্বের চিকিৎসাজনিত স্থানান্তরের জন্য বিশ্বব্যাপী ব্যবহৃত হয়। ট্রান্সকন্টিনেন্টাল রেঞ্জ ও প্রযুক্তিগত সক্ষমতার কারণে এই মডেলটি ঢাকা থেকে লন্ডনের মতো দীর্ঘ রুটে জরুরি চিকিৎসা পরিবহনের জন্য বেশ উপযোগী।

চিকিৎসার উন্নত ব্যবস্থাপনার জন্য দ্রুত লন্ডনে নেওয়ার প্রস্তুতি হিসেবে সব প্রক্রিয়াই এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘোড়াঘাটে ছাত্র আন্দোলনে হামলা: দুই আওয়ামী লীগ নেতা আটক

1

ঘোড়াঘাটে অবৈধ ভাবে বালু উত্তোলন, ১৪ জনের বিরুদ্ধে মামলা, ২ আ

2

ঘোড়াঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে মিনি ট্রাকের ধাক্কায় ৩ জন গুরুতর আ

3

ঘোড়াঘাটে মন্ত্রী জাহিদ হোসেনের মায়ের রোগমুক্তি কামনায় দোয়া ম

4

বিরামপুরে ট্রাকের ধাক্কায় দুই বন্ধু নিহত

5

দিনাজপুর-৬ আসন “নির্বাচনী মাঠে মুখোমুখি বিএনপি–জামায়াত, বাড়

6

হাদীর ওপর গুলিবর্ষণ: মোটরসাইকেল চালক আলমগীর শেখের পারিবারিক

7

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ঘোড়াঘাটে পুলিশের

8

ঘোড়াঘাটে ইউপি চেয়ারম্যানের উষ্ণ শাল বিতরণ

9

ঘোড়াঘাট প্রেসক্লাবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

10

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

11

হাসিনা সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৭ জন ট্রাইব্যুনালে

12

ঘোড়াঘাটে বিএনপি নেতা সারোয়ার হোসেনের বহিষ্কার আদেশ প্রত্যাহা

13

খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার জন্য মঙ্গলবার ঢাকায় আসছে এয়ার অ্

14

ঘোড়াঘাটে বাস-ট্রাক্টর মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত

15

ঘোড়াঘাটে নবাগত ইউএনও সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

16

মানসিক ভারসাম্যহীন তরুণীকে পরিবারের কাছে ফিরিয়ে দিল ঘোড়াঘাট

17

মাদ্রাসার সামনে ময়লার ভাগাড়: দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থী ও এ

18

হিলিতে সাংবাদিককে ডেকে নিয়ে বিদেশি পিস্তলের বাটে কুপিয়ে জখম

19

‘স্মৃতির টানে আবার একসাথে’: ঘোড়াঘাটে প্রাক্তন শিক্ষার্থীদের

20