মোঃ ফাহিম হোসেন রিজু
প্রকাশ : Dec 16, 2025 ইং
অনলাইন সংস্করণ

ঘোড়াঘাট প্রেসক্লাবের উদ্যোগে বিজয় দিবসে শহীদদের স্মরণ ও খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

মহান বিজয় দিবস উপলক্ষে শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ স্মরণ এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দিনাজপুরের ঘোড়াঘাট প্রেসক্লাবের আয়োজনে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় ঘোড়াঘাট প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে এই দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ঘোড়াঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সেলিম রেজার সঞ্চালনায় এবং সভাপতি এম. এ. গাফ্ফার প্রধানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জিয়া শিশু-কিশোর পরিষদের সহ-সভাপতি অ্যাডভোকেট নুরন্নবী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঘোড়াঘাট উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. সারোয়ার হোসেন, সহ-সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক আবু সাইদ মিয়া, সাংগঠনিক সম্পাদক মাহফুজার রহমান লাভলু, সহ-সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দীন স্বপন, উপজেলা যুবদলের আহ্বায়ক জহুরুল ইসলাম সান্ত, উপজেলা জিয়া শিশু-কিশোর পরিষদের সভাপতি একরামুল হক, ঘোড়াঘাট থানা রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়ন (১২৮৯)-এর সভাপতি মাহফুজার রহমান এবং বুলাকীপুর ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক রুবেল মিয়াসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে তারা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করেন।

দোয়া মাহফিল শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হিলিতে সংবাদ সংগ্রহকালে একাত্তর টিভির সাংবাদিক লাঞ্ছিত ও হেন

1

ঘোড়াঘাটে নিউ সান প্রি-ক্যাডেট স্কুলের অভিভাবক ও সুধী সমাবেশ

2

হাদীর ওপর গুলিবর্ষণ: মোটরসাইকেল চালক আলমগীর শেখের পারিবারিক

3

ঘোড়াঘাটে বিএনপি নেতা সারোয়ার হোসেনের বহিষ্কার আদেশ প্রত্যাহা

4

ঘোড়াঘাট প্রেসক্লাবের উদ্যোগে বিজয় দিবসে শহীদদের স্মরণ ও খালে

5

ঘোড়াঘাটে ট্যাপেন্টাডলসহ ১০ মামলার নারী আসামি গ্রেপ্তার

6

হাসিনা সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৭ জন ট্রাইব্যুনালে

7

ঘোড়াঘাটে অবৈধ ভাবে বালু উত্তোলন, ১৪ জনের বিরুদ্ধে মামলা, ২ আ

8

ধামসোনায় ডা. সালাউদ্দিন বাবুর পক্ষে গণসংযোগ ও নেমপ্লেট বিতরণ

9

‘স্মৃতির টানে আবার একসাথে’: ঘোড়াঘাটে প্রাক্তন শিক্ষার্থীদের

10

ঘোড়াঘাটে শাটার ভেঙে কীটনাশকের দোকানে দুর্ধর্ষ ডাকাতি: সাড়ে ৭

11

ঘোড়াঘাটে ছাত্র আন্দোলনে হামলা: দুই আওয়ামী লীগ নেতা আটক

12

খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার জন্য মঙ্গলবার ঢাকায় আসছে এয়ার অ্

13

আলুর দামে ধস: ঘোড়াঘাটে লোকসানের মুখে দিশেহারা কৃষক

14

ঘোড়াঘাটে রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন

15

ঘোড়াঘাটে মন্ত্রী জাহিদ হোসেনের মায়ের রোগমুক্তি কামনায় দোয়া ম

16

ঘোড়াঘাট প্রেসক্লাবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

17

নারীর চুলের খোপা থেকে ২ হাজার পিস ই'য়া'বা উদ্ধার

18

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকের স্ত্রী

19

বরাদ্দ সংকটের বোঝা বহন করছে সিংড়া ইউনিয়নের সাধারণ মানুষ

20