মোঃ ফাহিম হোসেন রিজু
প্রকাশ : Dec 16, 2025 ইং
অনলাইন সংস্করণ

হাদীর ওপর গুলিবর্ষণ: মোটরসাইকেল চালক আলমগীর শেখের পারিবারিক পরিচয় ঘোড়াঘাটে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় হামলাকারীকে বহনকারী মোটরসাইকেলের চালক হিসেবে চিহ্নিত আলমগীর শেখের পারিবারিক পরিচয় সম্পর্কে নতুন তথ্য সামনে এসেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আলমগীর শেখের নানার বাড়ি দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ১নং বুলাকীপুর ইউনিয়নের শ্রীচন্দ্রপুর গ্রামে অবস্থিত। ওই গ্রামে তার আত্মীয়স্বজনের বসবাস রয়েছে বলে স্থানীয়রা নিশ্চিত করেছেন। আলমগীর শেখের মামার নাম ওয়াজেদ বলেও জানা গেছে।

উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনাটি দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ঘটনার পর থেকেই আইনশৃঙ্খলা বাহিনী হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তৎপরতা জোরদার করেছে। হামলার পেছনের মূল উদ্দেশ্য, পরিকল্পনা এবং সম্ভাব্য সহযোগীদের শনাক্তে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

এ ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। তারা দ্রুত তদন্ত সম্পন্ন করে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেয়ারম্যানের দেয়া শীতের জ্যাকেট পেয়ে বাক প্রতিবন্ধীদের উচ্ছ

1

দিনাজপুর-৬ আসন “নির্বাচনী মাঠে মুখোমুখি বিএনপি–জামায়াত, বাড়

2

ঘোড়াঘাটে অবৈধ ভাবে মজুদকৃত ১৬৭১ লিটার ডিজেল জব্দ

3

‘স্মৃতির টানে আবার একসাথে’: ঘোড়াঘাটে প্রাক্তন শিক্ষার্থীদের

4

বিরামপুরে ট্রাকের ধাক্কায় দুই বন্ধু নিহত

5

ঘোড়াঘাটে অসুস্থ ও বাসি গরুর মাংস বিক্রির অভিযোগ: ব্যবসায়ীক

6

৭ মাসের আলেয়া জানেই না, তার 'বাবা' আর নেই!

7

ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা: প্রাণ হারালেন হেলপার, আ

8

ঘন কুয়াশা আর কনকনে শীতে ঘোড়াঘাটে স্থবির জীবনযাত্রা

9

ঘোড়াঘাটে মন্ত্রী জাহিদ হোসেনের মায়ের রোগমুক্তি কামনায় দোয়া ম

10

ঘোড়াঘাটে ঈদের কেনাকাটা জমে উঠেছে: বাজার গুলোতে ক্রেতাদের উপচ

11

হিলিতে সাংবাদিককে ডেকে নিয়ে বিদেশি পিস্তলের বাটে কুপিয়ে জখম

12

চাঁদাবাজদের কাছে মাথা নত করব না: হাসনাত আবদুল্লাহ

13

ঘোড়াঘাটে দাড়িপাল্লার নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

14

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ঘোড়াঘাটে পুলিশের

15

ভোট আসে, ভোট যায়—উন্নয়ন বঞ্চিত দিনাজপুর–৬ এর মানুষ

16

ঘোড়াঘাট প্রেসক্লাবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

17

ঘোড়াঘাটে বিএনপি নেতা সারোয়ার হোসেনের বহিষ্কার আদেশ প্রত্যাহা

18

ঘোড়াঘাট প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন

19

ঘোড়াঘাটে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন গোবিন

20