মোঃ ফাহিম হোসেন রিজু
প্রকাশ : Mar 31, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঘোড়াঘাটে অবৈধ ভাবে মজুদকৃত ১৬৭১ লিটার ডিজেল জব্দ

দিনাজপুরের ঘোড়াঘাটে অবৈধভাবে মজুদকৃত বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে পৌরসভার আজাদমোড় এলাকার একটি ভলকানাইজিং দোকানে অভিযান চালিয়ে ১ হাজার ৬৭১ লিটার ডিজেল উদ্ধার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন, ঘোড়াঘাট থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন। আজাদমোড় সংলগ্ন ‘সালাম ভলকানাইজিং’ নামক দোকানে এই বিপুল পরিমাণ ডিজেল অবৈধভাবে মজুদ করে রাখা হয়েছিল। তবে অভিযান চলাকালে দোকান মালিককে সেখানে পাওয়া যায়নি।

জব্দকৃত ডিজেল পরবর্তীতে সরকারি নিয়ম অনুযায়ী প্রকাশ্য নিলামের মাধ্যমে হস্তান্তর করা হয়। উদ্ধারকৃত ১ হাজার ৬৭১ লিটার ডিজেল মেসার্স খন্দকার বদরে আরেফীন ফিলিং স্টেশনে প্রদান করা হয়েছে। জব্দকৃত তেলের সরকারি মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬১ হাজার ৭০ টাকা।

অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুবানা তানজিন জানান, "গোপন তথ্যের ভিত্তিতে আমরা পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় এই অভিযান পরিচালনা করেছি। অবৈধভাবে মজুদকৃত তেল জব্দ করে তা নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে। জনস্বার্থে এবং জ্বালানি খাতের শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অনিয়মের বিরুদ্ধে আমাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"

এলাকায় অবৈধ জ্বালানি ব্যবসা ও মজুদের বিরুদ্ধে প্রশাসনের এমন কঠোর অবস্থানে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭ মাসের আলেয়া জানেই না, তার 'বাবা' আর নেই!

1

ঘোড়াঘাটে হাত বাড়ালেই মিলছে মাদক

2

বরাদ্দ সংকটের বোঝা বহন করছে সিংড়া ইউনিয়নের সাধারণ মানুষ

3

পঞ্চগড়ে টানা তিন দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে

4

ঘোড়াঘাট প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন

5

ঘোড়াঘাটে নিউ সান প্রি-ক্যাডেট স্কুলের অভিভাবক ও সুধী সমাবেশ

6

বিরামপুরে ট্রাকের ধাক্কায় দুই বন্ধু নিহত

7

ঘোড়াঘাটে দাড়িপাল্লার নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

8

নারীর চুলের খোপা থেকে ২ হাজার পিস ই'য়া'বা উদ্ধার

9

অফিস সময় কাগজে বিকেল ৫টা, বাস্তবে দুপুর ২টায় তালা

10

ঘোড়াঘাটে জুয়ার আসরে অভিযান, পুলিশের ওপর হামলা: আহত ৬, আটক ৫

11

ধামসোনায় ডা. সালাউদ্দিন বাবুর পক্ষে গণসংযোগ ও নেমপ্লেট বিতরণ

12

ঘোড়াঘাটে বাস-ট্রাক্টর মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত

13

ঘোড়াঘাটে মাদক ও বাল্যবিবাহ রোধে ওসির সচেতনতামূলক বক্তব্য

14

ঘোড়াঘাট প্রেসক্লাবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

15

ভোট আসে, ভোট যায়—উন্নয়ন বঞ্চিত দিনাজপুর–৬ এর মানুষ

16

ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা: প্রাণ হারালেন হেলপার, আ

17

হিলিতে সাংবাদিককে ডেকে নিয়ে বিদেশি পিস্তলের বাটে কুপিয়ে জখম

18

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

19

ঘোড়াঘাটে নবাগত ইউএনও সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

20