মোঃ ফাহিম হোসেন রিজু
প্রকাশ : Jan 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঘোড়াঘাটে দাড়িপাল্লার নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

দিনাজপুর-৬ আসন (ঘোড়াঘাট, নবাবগঞ্জ, হাকিমপুর ও বিরামপুর) থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মো. আনোয়ারুল ইসলামের সমর্থনে দাড়িপাল্লার মিছিল করেছে ঘোড়াঘাট উপজেলা জামায়াতে ইসলামী।

সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার রাণীগঞ্জ বাজারে অবস্থিত জামায়াতে ইসলামীর কার্যলয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

মিছিলে দলীয় নেতাকর্মীরা দাড়িপাল্লা প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান।

মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোফাখখায়ের ইসলাম মোল্লা, উপজেলা সেক্রেটারি ইমরান হোসাইন, বায়তুল মাল সেক্রেটারি মোফাজ্জল হোসেন মিঠু, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. রাসেদুল ইসলাম রাসেদসহ জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা।

নেতৃবৃন্দ বলেন, দাড়িপাল্লা প্রতীক জনগণের ন্যায়বিচার, সৎ নেতৃত্ব ও ইসলামী মূল্যবোধের প্রতীক। তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, সাধারণ মানুষ এবার দাড়িপাল্লা প্রতীককে ভোট দিয়ে সত্য ও ন্যায়ের পক্ষে রায় দেবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদ্রাসার সামনে ময়লার ভাগাড়: দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থী ও এ

1

ঘোড়াঘাটে অবহেলায় পড়ে আছে আশ্রয়ন প্রকল্পের ২৫টি ঘর

2

ঘোড়াঘাটে মন্ত্রী জাহিদ হোসেনের মায়ের রোগমুক্তি কামনায় দোয়া ম

3

দল-মত নির্বিশেষে সকল দরিদ্র পরিবার পাবে 'ফ্যামিলি কার্ড': সম

4

ঘোড়াঘাটে আলিফ ইন্টারন্যাশনাল মাদ্রাসায় সুধী সমাবেশ ও কুরআন ব

5

ঘোড়াঘাটে নবাগত ইউএনও সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

6

হিলি দিয়ে পেঁয়াজ আমদানি, কেজিতে ২০ টাকা কমেছে দাম

7

ঘোড়াঘাটে দাড়িপাল্লার নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

8

অফিস সময় কাগজে বিকেল ৫টা, বাস্তবে দুপুর ২টায় তালা

9

ঘোড়াঘাটে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন গোবিন

10

চেয়ারম্যানের দেয়া শীতের জ্যাকেট পেয়ে বাক প্রতিবন্ধীদের উচ্ছ

11

নবাবগঞ্জে আদিবাসী নারী ও কন্যা শিশুদের অধিকার নিশ্চিতে নারী

12

বিরামপুরে ট্রাকের ধাক্কায় দুই বন্ধু নিহত

13

ঘোড়াঘাট প্রেসক্লাবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

14

হাকিমপুরে পুলিশি অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়

15

ঘোড়াঘাটে রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন

16

নারীর চুলের খোপা থেকে ২ হাজার পিস ই'য়া'বা উদ্ধার

17

ঘোড়াঘাটে স্কুলের আড়ালে ভেজাল সেমাই ও তেল কারখানায় অভিযান: ম

18

হিলিতে সংবাদ সংগ্রহকালে একাত্তর টিভির সাংবাদিক লাঞ্ছিত ও হেন

19

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

20