মোঃ ফাহিম হোসেন রিজু
প্রকাশ : Jan 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঘোড়াঘাটে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন গোবিন্দগঞ্জ

দিনাজপুরের ঘোড়াঘাটে উৎসবমুখর পরিবেশে একটি প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) বিকেলে উপজেলার কুলানন্দপুর মধ্যপাড়া ফুটবল মাঠে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।

উপজেলার কুলানন্দপুর স্বপ্নপূরণ একাদশ ক্লাবের আয়োজনে এবং রাণীগঞ্জ ন্যাশনাল বিদ্যাপীঠের পরিচালক মো. হাফিজুর রহমান হাফিজের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই প্রীতি ফুটবল টুর্নামেন্টে বিজয়ীদের জন্য পুরস্কার হিসেবে একটি গরু ও একটি খাসি নির্ধারণ করা হয়।

টুর্নামেন্টে সভাপতিত্ব করেন উত্তর দেবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মো. বদিউজ্জামান। সহ-সভাপতিত্ব করেন বুলাকীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আনিছার রহমান এবং বুলাকীপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হামিদ সরকার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর-৬ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম লেলিন, সিনিয়র সহ-সভাপতি সারোয়ার হোসেন, উপজেলা কৃষকদলের আহ্বায়ক মেজবাউল আলম জুয়েল, উপজেলা বিএনপির সদস্য সচিব মোফাজ্জল হোসেন প্রধান, দপ্তর সম্পাদক এ টি এম মাফিজুল হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও কুলানন্দপুর স্বপ্নপূরণ একাদশ ক্লাবের সভাপতি মাসুদুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ফাইনাল খেলায় বিরামপুর ও গোবিন্দগঞ্জ দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময় শেষে গোবিন্দগঞ্জ দল বিজয়ী হয় এবং চ্যাম্পিয়ন হিসেবে একটি গরু পুরস্কার অর্জন করে। রানার্সআপ হিসেবে বিরামপুর দল একটি খাসি লাভ করে।

খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। স্থানীয় দর্শকদের ব্যাপক উপস্থিতিতে পুরো মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

1

ঘোড়াঘাটে ইউপি চেয়ারম্যানের উষ্ণ শাল বিতরণ

2

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকের স্ত্রী

3

ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা: প্রাণ হারালেন হেলপার, আ

4

ঘোড়াঘাটে অবৈধ ভাবে মজুদকৃত ১৬৭১ লিটার ডিজেল জব্দ

5

ঘোড়াঘাটে ছাত্র আন্দোলনে হামলা: দুই আওয়ামী লীগ নেতা আটক

6

নারীর চুলের খোপা থেকে ২ হাজার পিস ই'য়া'বা উদ্ধার

7

ঘোড়াঘাটে যুবককে জিম্মি করে ৩টি গরু লুট

8

যথাযোগ্য মর্যাদায় ঘোড়াঘাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

9

ঘোড়াঘাট প্রেসক্লাবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

10

দল-মত নির্বিশেষে সকল দরিদ্র পরিবার পাবে 'ফ্যামিলি কার্ড': সম

11

ঘোড়াঘাটে জুয়ার আসরে অভিযান, পুলিশের ওপর হামলা: আহত ৬, আটক ৫

12

বিরামপুরে ট্রাকের ধাক্কায় দুই বন্ধু নিহত

13

ভোট আসে, ভোট যায়—উন্নয়ন বঞ্চিত দিনাজপুর–৬ এর মানুষ

14

ঘোড়াঘাটে মাদক ও বাল্যবিবাহ রোধে ওসির সচেতনতামূলক বক্তব্য

15

ঘোড়াঘাটে মন্ত্রী জাহিদ হোসেনের মায়ের রোগমুক্তি কামনায় দোয়া ম

16

ঘোড়াঘাটে মরিচ চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা

17

ঘোড়াঘাটে বিএনপি নেতা সারোয়ার হোসেনের বহিষ্কার আদেশ প্রত্যাহা

18

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ঘোড়াঘাটে পুলিশের

19

চেয়ারম্যানের দেয়া শীতের জ্যাকেট পেয়ে বাক প্রতিবন্ধীদের উচ্ছ

20