মোঃ ফাহিম হোসেন রিজু
প্রকাশ : Mar 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা: প্রাণ হারালেন হেলপার, আহত চালক

দিনাজপুরের ঘোড়াঘাটে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে অপর একটি ট্রাকের ধাক্কায় আপন চন্দ্র দাস (২৬) নামে এক চালকের সহকারী (হেলপার) নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকচালক বিকাশ চন্দ্র দাস (৩০) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (৩০ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ঘোড়াঘাট পৌর শহরের ফিলিং স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আপন চন্দ্র নীলফামারীর ডিমলা উপজেলার কেয়াপাড়া গ্রামের অকিন চন্দ দাসের ছেলে। আহত বিকাশ চন্দ্র নীলফামারী সদর উপজেলার টুপামারি গ্রামের বাসিন্দা। সম্পর্কে তাঁরা শ্যালক-দুলাভাই।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পঞ্চগড় থেকে ছেড়ে আসা বালুবোঝাই একটি ট্রাক সিরাজগঞ্জের বাঘাবাড়ি যাওয়ার পথে চাকা নষ্ট হয়ে ঘোড়াঘাট ফিলিং স্টেশনের সামনে আটকা পড়ে। ট্রাকটি মেরামতের জন্য রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা হয়েছিল।

রাত আড়াইটার দিকে নীলফামারী থেকে বগুড়াগামী একটি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক দ্রুতগতিতে এসে দাঁড়িয়ে থাকা বালুর ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে সিলিন্ডারবাহী ট্রাকটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ভেতরে চালক ও সহকারী আটকা পড়েন।

খবর পেয়ে ঘোড়াঘাট থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় ট্রাকের কেবিন কেটে ভেতর থেকে আপন চন্দ্র দাসের মরদেহ উদ্ধার করা হয়। একই সময় আহত চালক বিকাশ চন্দ্রকে উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ বিষয়ে ঘোড়াঘাট থানার উপপরিদর্শক সাব্বির আলম বলেন, "দুর্ঘটনার খবর পেয়েই আমরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করি। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে এবং দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে।"

বর্তমানে নিহতের মরদেহের সুরতহাল ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘোড়াঘাটে ঈদের কেনাকাটা জমে উঠেছে: বাজার গুলোতে ক্রেতাদের উপচ

1

ভোট আসে, ভোট যায়—উন্নয়ন বঞ্চিত দিনাজপুর–৬ এর মানুষ

2

ঘোড়াঘাটে রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন

3

পঞ্চগড়ে টানা তিন দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে

4

ঘন কুয়াশা আর কনকনে শীতে ঘোড়াঘাটে স্থবির জীবনযাত্রা

5

ঘোড়াঘাটে অবহেলায় পড়ে আছে আশ্রয়ন প্রকল্পের ২৫টি ঘর

6

ঘোড়াঘাটে যুবককে জিম্মি করে ৩টি গরু লুট

7

ঘোড়াঘাটে নিউ সান প্রি-ক্যাডেট স্কুলের অভিভাবক ও সুধী সমাবেশ

8

ঘোড়াঘাটে ট্যাপেন্টাডলসহ ১০ মামলার নারী আসামি গ্রেপ্তার

9

বরাদ্দ সংকটের বোঝা বহন করছে সিংড়া ইউনিয়নের সাধারণ মানুষ

10

‘স্মৃতির টানে আবার একসাথে’: ঘোড়াঘাটে প্রাক্তন শিক্ষার্থীদের

11

মাদ্রাসার সামনে ময়লার ভাগাড়: দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থী ও এ

12

ঘোড়াঘাটে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন গোবিন

13

ঘোড়াঘাট প্রেসক্লাবের উদ্যোগে বিজয় দিবসে শহীদদের স্মরণ ও খালে

14

ঘোড়াঘাটে আলিফ ইন্টারন্যাশনাল মাদ্রাসায় সুধী সমাবেশ ও কুরআন ব

15

ঘোড়াঘাট একসময়ের জেলা, কালের বিবর্তনে এখন অবহেলিত উপজেলা

16

৭ মাসের আলেয়া জানেই না, তার 'বাবা' আর নেই!

17

দল-মত নির্বিশেষে সকল দরিদ্র পরিবার পাবে 'ফ্যামিলি কার্ড': সম

18

ঘোড়াঘাটে ইউপি চেয়ারম্যানের উষ্ণ শাল বিতরণ

19

ঘোড়াঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে মিনি ট্রাকের ধাক্কায় ৩ জন গুরুতর আ

20