মোঃ ফাহিম হোসেন রিজু
প্রকাশ : Jan 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঘোড়াঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে মিনি ট্রাকের ধাক্কায় ৩ জন গুরুতর আহত

দিনাজপুরের ঘোড়াঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে একটি খালি মিনি ট্রাক রাস্তার পাশে চায়ের দোকানে ধাক্কা দিলে তিনজন ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।

রবিবার (৪ জানুয়ারি) বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার বুলাকীপুর ইউনিয়নের কানাগাড়ী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিরামপুর থেকে গোবিন্দগঞ্জগামী একটি খালি মিনি ট্রাক (ঢাকা মেট্রো-ড-১১-৯৩৪৪) কানাগাড়ী বাজার এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় ট্রাকটি প্রথমে রাস্তার পাশে থাকা একটি ছোট আমগাছে ধাক্কা দেয় এবং পরে পাশের একটি চায়ের দোকানে সজোরে ধাক্কা লেগে থেমে যায়। এতে তিনজন ব্যাক্তি গুরুতর আহত হন।

দুর্ঘটনার সময় চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে থাকা—মোশারাফ হোসেনের ছেলে জাকিরুল (৩৫), আবদুল লতিফের ছেলে রাসেল (৩০), মৃত সাত্তারের ছেলে শাহারুল (৩০)—তিনজনই গুরুতর আহত হন। আহতরা সকলেই কানাগাড়ী (হরিপাড়া) আদর্শগ্রাম এলাকার বাসিন্দা।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, বগুড়ায় পাঠানো হয়।

এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে আমাদের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করে ও ট্রাকের চালকে আটক করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাকিমপুরে পুলিশি অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়

1

বরাদ্দ সংকটের বোঝা বহন করছে সিংড়া ইউনিয়নের সাধারণ মানুষ

2

ঘোড়াঘাটে দাড়িপাল্লার নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

3

যথাযোগ্য মর্যাদায় ঘোড়াঘাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

4

খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার জন্য মঙ্গলবার ঢাকায় আসছে এয়ার অ্

5

হাসিনা সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৭ জন ট্রাইব্যুনালে

6

ঘোড়াঘাটে যুবককে জিম্মি করে ৩টি গরু লুট

7

মানসিক ভারসাম্যহীন তরুণীকে পরিবারের কাছে ফিরিয়ে দিল ঘোড়াঘাট

8

হাদীর ওপর গুলিবর্ষণ: মোটরসাইকেল চালক আলমগীর শেখের পারিবারিক

9

ঘোড়াঘাটে ট্যাপেন্টাডলসহ ১০ মামলার নারী আসামি গ্রেপ্তার

10

৭ মাসের আলেয়া জানেই না, তার 'বাবা' আর নেই!

11

ঘোড়াঘাটে অবহেলায় পড়ে আছে আশ্রয়ন প্রকল্পের ২৫টি ঘর

12

হিলি দিয়ে পেঁয়াজ আমদানি, কেজিতে ২০ টাকা কমেছে দাম

13

ঘোড়াঘাটে অসুস্থ ও বাসি গরুর মাংস বিক্রির অভিযোগ: ব্যবসায়ীক

14

ঘোড়াঘাটে আলিফ ইন্টারন্যাশনাল মাদ্রাসায় সুধী সমাবেশ ও কুরআন ব

15

ঘোড়াঘাটে মন্ত্রী জাহিদ হোসেনের মায়ের রোগমুক্তি কামনায় দোয়া ম

16

ঘোড়াঘাটে শাটার ভেঙে কীটনাশকের দোকানে দুর্ধর্ষ ডাকাতি: সাড়ে ৭

17

নবাবগঞ্জে আদিবাসী নারী ও কন্যা শিশুদের অধিকার নিশ্চিতে নারী

18

ঘোড়াঘাটে নবাগত ইউএনও সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

19

ঘোড়াঘাটে রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন

20