মোঃ ফাহিম হোসেন রিজু
প্রকাশ : Jan 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঘোড়াঘাটে ট্যাপেন্টাডলসহ ১০ মামলার নারী আসামি গ্রেপ্তার

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় মাদকবিরোধী অভিযানে নিষিদ্ধ মাদক ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ১০ মামলার এক নারী আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঘোড়াঘাট থানার এসআই (নিরস্ত্র) আহনাফ তাহমিদের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার ১নং বুলাকীপুর ইউনিয়নের ভেলাইন গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানে হুরী বেগম (৪০) নামের ওই নারীকে আটক করা হয়। তিনি ভেলাইন গ্রামের আব্দুল করিম মিয়ার স্ত্রী এবং মৃত চাঁন মিয়ার কন্যা।

পুলিশ জানায়, অভিযানের সময় সন্দেহভাজন হুরী বেগমের দেহ তল্লাশি চালিয়ে বিশেষভাবে লুকিয়ে রাখা একটি সাদা রঙের কৌটার ভেতর থেকে নিষিদ্ধ মাদক ট্যাপেন্টাডলের ১০৫টি ট্যাবলেট উদ্ধার করা হয়।
থানা সূত্রে আরও জানা গেছে, গ্রেপ্তারকৃত হুরী বেগম দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে ঘোড়াঘাট থানায় মাদক সংক্রান্ত পূর্বে দায়েরকৃত মোট ১০টি মামলা রয়েছে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘোড়াঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে মিনি ট্রাকের ধাক্কায় ৩ জন গুরুতর আ

1

হাকিমপুরে পুলিশি অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়

2

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ঘোড়াঘাটে পুলিশের

3

ঘোড়াঘাটে স্কুলের আড়ালে ভেজাল সেমাই ও তেল কারখানায় অভিযান: ম

4

পঞ্চগড়ে টানা তিন দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে

5

ঘোড়াঘাট প্রেসক্লাবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

6

দিনাজপুর-৬ আসন “নির্বাচনী মাঠে মুখোমুখি বিএনপি–জামায়াত, বাড়

7

ঘোড়াঘাটে মাদক ও বাল্যবিবাহ রোধে ওসির সচেতনতামূলক বক্তব্য

8

ঘোড়াঘাটে মরিচ চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা

9

ঘোড়াঘাটে ছাত্র আন্দোলনে হামলা: দুই আওয়ামী লীগ নেতা আটক

10

ঘোড়াঘাটে জুয়ার আসরে অভিযান, পুলিশের ওপর হামলা: আহত ৬, আটক ৫

11

ঘোড়াঘাটে শাটার ভেঙে কীটনাশকের দোকানে দুর্ধর্ষ ডাকাতি: সাড়ে ৭

12

খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার জন্য মঙ্গলবার ঢাকায় আসছে এয়ার অ্

13

আলুর দামে ধস: ঘোড়াঘাটে লোকসানের মুখে দিশেহারা কৃষক

14

ঘোড়াঘাটে অবৈধ ভাবে মজুদকৃত ১৬৭১ লিটার ডিজেল জব্দ

15

‘স্মৃতির টানে আবার একসাথে’: ঘোড়াঘাটে প্রাক্তন শিক্ষার্থীদের

16

ঘোড়াঘাটে অবহেলায় পড়ে আছে আশ্রয়ন প্রকল্পের ২৫টি ঘর

17

চাঁদাবাজদের কাছে মাথা নত করব না: হাসনাত আবদুল্লাহ

18

ঘোড়াঘাটে ইউপি চেয়ারম্যানের উষ্ণ শাল বিতরণ

19

ভোট আসে, ভোট যায়—উন্নয়ন বঞ্চিত দিনাজপুর–৬ এর মানুষ

20