মোঃ ফাহিম হোসেন রিজু
প্রকাশ : Dec 18, 2025 ইং
অনলাইন সংস্করণ

ঘোড়াঘাটে ছাত্র আন্দোলনে হামলা: দুই আওয়ামী লীগ নেতা আটক

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত সহিংসতার ঘটনায় দায়ের করা মামলায় ইউনিয়ন ও পৌর আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন—ঘোড়াঘাট ইউনিয়ন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক এবং ৪ নম্বর ঘোড়াঘাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হারুনুর রশিদ (৩৮) ও পৌর আওয়ামী লীগের সদস্য কাজী কাদের (৬০)। বুধবার (১৭ ডিসেম্বর) গভীর রাতে পৃথক অভিযানে তাঁদের আটক করা হয়।

পুলিশ জানায়, হারুনুর রশিদ ঘোড়াঘাট ইউনিয়নের পাঁটশাও এলাকার ৫ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য। অপরদিকে কাজী কাদের ২০১০ সালে পৌর শহরের নূরজাহানপুর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেন।

থানা সূত্রে জানা গেছে, গত বছরের ৪ আগস্ট পৌর শহরের চারমাথা বাসস্ট্যান্ড এলাকায় ছাত্র-জনতার একটি কর্মসূচিতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় ২৪ আগস্ট ঘোড়াঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার তদন্ত চলাকালে অভিযুক্তদের সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়ায় তাঁদের গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হামলা, পেট্রলবোমা নিক্ষেপ ও নাশকতার অভিযোগে দায়ের হওয়া মামলার তদন্তে সংশ্লিষ্টতা পাওয়ার পর এই দুইজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাঁদেরকে দিনাজপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘোড়াঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে মিনি ট্রাকের ধাক্কায় ৩ জন গুরুতর আ

1

ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা: প্রাণ হারালেন হেলপার, আ

2

বরাদ্দ সংকটের বোঝা বহন করছে সিংড়া ইউনিয়নের সাধারণ মানুষ

3

ঘোড়াঘাটে নবাগত ইউএনও সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

4

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ঘোড়াঘাটে পুলিশের

5

ঘোড়াঘাট প্রেসক্লাবের উদ্যোগে বিজয় দিবসে শহীদদের স্মরণ ও খালে

6

বিরামপুরে ট্রাকের ধাক্কায় দুই বন্ধু নিহত

7

ঘোড়াঘাট প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন

8

নবাবগঞ্জে আদিবাসী নারী ও কন্যা শিশুদের অধিকার নিশ্চিতে নারী

9

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

10

ঘোড়াঘাটে অবৈধ ভাবে বালু উত্তোলন, ১৪ জনের বিরুদ্ধে মামলা, ২ আ

11

ঘোড়াঘাট একসময়ের জেলা, কালের বিবর্তনে এখন অবহেলিত উপজেলা

12

ঘোড়াঘাটে জুয়ার আসরে অভিযান, পুলিশের ওপর হামলা: আহত ৬, আটক ৫

13

পঞ্চগড়ে টানা তিন দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে

14

হিলি দিয়ে পেঁয়াজ আমদানি, কেজিতে ২০ টাকা কমেছে দাম

15

ঘোড়াঘাটে মন্ত্রী জাহিদ হোসেনের মায়ের রোগমুক্তি কামনায় দোয়া ম

16

ঘোড়াঘাটে ঈদের কেনাকাটা জমে উঠেছে: বাজার গুলোতে ক্রেতাদের উপচ

17

ঘোড়াঘাটে স্কুলের আড়ালে ভেজাল সেমাই ও তেল কারখানায় অভিযান: ম

18

ঘোড়াঘাটে বিএনপি নেতা সারোয়ার হোসেনের বহিষ্কার আদেশ প্রত্যাহা

19

যথাযোগ্য মর্যাদায় ঘোড়াঘাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

20