মোঃ ফাহিম হোসেন রিজু
প্রকাশ : Jan 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঘোড়াঘাটে অবৈধ ভাবে বালু উত্তোলন, ১৪ জনের বিরুদ্ধে মামলা, ২ আসামি গ্রেফতার

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বুলাকীপুর ইউনিয়নের কুলানন্দপুর গ্রামে করতোয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে দায়ের করা মামলায় দুই আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

শুক্রবার (২ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার কুলানন্দপুর গ্রামে করতোয়া নদীর তীরবর্তী এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সময় হাতেনাতে তাদের গ্রেফতার করা হয়। এ সময় একটি বালু ভর্তি ট্রাক্টর জব্দ করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন— উপজেলার বুলাকীপুর ইউনিয়নের কুলানন্দপুর গ্রামের মমতাজ আলীর ছেলে শামীম মিয়া (৩৫) এবং একই গ্রামের কালাম উদ্দিনের ছেলে শরিয়ত আলী (৩২)। পুলিশ জানায়, মামলায় শামীম মিয়া ১ নম্বর আসামি এবং শরিয়ত আলী ৪ নম্বর আসামি।

পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় করতোয়া নদী থেকে সরকারি অনুমতি ছাড়া বালু উত্তোলনের দায়ে উপজেলা উপ-সহকারী ভূমি কর্মকর্তা বাদী হয়ে থানায় মোট ১৪ জনের বিরুদ্ধে বালুমহাল ও ভূমি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী একটি মামলা দায়ের করেছেন।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। নদী ও সরকারি সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের আগমন ঘিরে বিরামপুরে উৎসবমুখর পরিবেশ, প্রস্তুত

1

ঘন কুয়াশা আর কনকনে শীতে ঘোড়াঘাটে স্থবির জীবনযাত্রা

2

ঘোড়াঘাটে রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন

3

ঘোড়াঘাট প্রেসক্লাবের উদ্যোগে বিজয় দিবসে শহীদদের স্মরণ ও খালে

4

ঘোড়াঘাটে অসুস্থ ও বাসি গরুর মাংস বিক্রির অভিযোগ: ব্যবসায়ীক

5

ঘোড়াঘাটে ট্যাপেন্টাডলসহ ১০ মামলার নারী আসামি গ্রেপ্তার

6

ঘোড়াঘাটে হাত বাড়ালেই মিলছে মাদক

7

ঘোড়াঘাটে অবৈধ ভাবে মজুদকৃত ১৬৭১ লিটার ডিজেল জব্দ

8

ঘোড়াঘাটে দাড়িপাল্লার নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

9

মানসিক ভারসাম্যহীন তরুণীকে পরিবারের কাছে ফিরিয়ে দিল ঘোড়াঘাট

10

যথাযোগ্য মর্যাদায় ঘোড়াঘাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

11

ঘোড়াঘাট প্রেসক্লাবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

12

নারীর চুলের খোপা থেকে ২ হাজার পিস ই'য়া'বা উদ্ধার

13

চেয়ারম্যানের দেয়া শীতের জ্যাকেট পেয়ে বাক প্রতিবন্ধীদের উচ্ছ

14

হাসিনা সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৭ জন ট্রাইব্যুনালে

15

ঘোড়াঘাটে যুবককে জিম্মি করে ৩টি গরু লুট

16

নবাবগঞ্জে আদিবাসী নারী ও কন্যা শিশুদের অধিকার নিশ্চিতে নারী

17

ঘোড়াঘাটে ইউপি চেয়ারম্যানের উষ্ণ শাল বিতরণ

18

ঘোড়াঘাটে মাদক ও বাল্যবিবাহ রোধে ওসির সচেতনতামূলক বক্তব্য

19

ঘোড়াঘাটে জুয়ার আসরে অভিযান, পুলিশের ওপর হামলা: আহত ৬, আটক ৫

20