মোঃ ফাহিম হোসেন রিজু
প্রকাশ : Apr 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

অনলাইন জুয়ার দেনা মেটাতে দাদীকে শ্বাসরোধে হত্যা, নাতিসহ গ্রেপ্তার ৩

অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পড়েছিলেন নাতি। হেরে গিয়ে কাঁধে চেপেছিল ঋণের বোঝা। সেই দেনা মেটানোর টাকা জোগাড় করতে নিজের বৃদ্ধা দাদীকে হত্যার পরিকল্পনা করেন নাতি। পরিকল্পনা অনুযায়ী দুই সহযোগীকে নিয়ে ৭৫ বছর বয়সী দাদীকে হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা করে স্বর্ণালঙ্কার ও টাকা লুট করেন। 

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার পূর্ব পালশা গ্রামে এই ঘটনায় নিহতের নাতিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন— ঘটনার মূল পরিকল্পনাকারী ও প্রধান আসামি উপজেলার ডুগডুগীহাটের মৃত আব্দুল ওয়াদুদের ছেলে ও নিহত বৃদ্ধার আপন নাতি রাব্বি (২৯), ও উপজেলার পশ্চিম পালশা গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে মশফিকুর রহমান (৩৪) এবং জেলা সদরের বাহাদুর বাজার এলাকার বাসিন্দা নাজমুল হুদা শান্ত (২৬)।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আনোয়ার হোসেন জানান, গত ২১ এপ্রিল পূর্ব পালশা গ্রামে ওয়ালেদা খাতুনকে তাঁর নিজ বাড়িতে হত্যা করা হয়। ঘটনার সময় বাড়িতে কেউ ছিলেন না। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, নিহতের নাতি রাব্বি ও তাঁর বন্ধুরা অনলাইন জুয়ায় বিপুল টাকা হেরে ঋণে জর্জরিত ছিলেন। এই অভাব দূর করতেই তাঁরা চুরির পরিকল্পনা করেন। 

পুলিশ জানায়, চুরির পরিকল্পনার সময় রাব্বি তাঁর সহযোগীদের জানিয়েছিলেন, তাঁর ফুফু বিদেশ থেকে ফেরায় দাদীর কাছে অনেক স্বর্ণালঙ্কার আছে। ফুফু দিনের বেলা দোকানে কাজ করতে যাওয়ায় দাদী বাড়িতে একা থাকেন। এমনকি ধরা পড়ে যাওয়ার ভয় দেখালে রাব্বি সহযোগীদের আশ্বস্ত করেছিলেন এই বলে যে, "নিজেদের মধ্যে ঘটনা হলে মিটমাট করে নেওয়া যাবে।"

হত্যার বিবরণ দিয়ে পুলিশ জানায়, গত মঙ্গলবার বিকেলে ওই তিনজন ঘরে ঢুকে বৃদ্ধা ওয়ালেদার হাত-পা স্কচটেপ দিয়ে বেঁধে ফেলেন। এরপর গামছা দিয়ে শ্বাসরোধে তাঁর মৃত্যু নিশ্চিত করে লুটপাট চালান।

তথ্যপ্রযুক্তির সহায়তায় গতকাল সোমবার ঢাকার আশুলিয়া ও ঘোড়াঘাটের দেওগ্রাম এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে লুণ্ঠিত হার, বালা, চেইন ও কানের দুলসহ বেশ কিছু স্বর্ণ ও রুপার অলঙ্কার উদ্ধার করেছে পুলিশ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ডিবি) মো: আলমগীর হোসেন, পিপিএম, ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টার,আতঙ্কে জনসাধারণ

1

ঘোড়াঘাটে নিজ উঠানে বৃদ্ধের গলাকাটা ও রক্তাক্ত মরদেহ উদ্ধার

2

ঘোড়াঘাটে ঈদের কেনাকাটা জমে উঠেছে: বাজার গুলোতে ক্রেতাদের উপচ

3

ভোট আসে, ভোট যায়—উন্নয়ন বঞ্চিত দিনাজপুর–৬ এর মানুষ

4

নবাবগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু

5

ঘোড়াঘাটে গরু চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার

6

ঘোড়াঘাটে রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মে দিবস পালিত

7

নবাবগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি, ভ্রাম্যমাণ আদাল

8

১৬ বছরেই কাব্যজগতে দ্যুতি ছড়াচ্ছেন ঘোড়াঘাটের জান্নাতুন ফেরদৌ

9

ঘোড়াঘাটে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন সমাজকল্যাণ মন্ত্রী

10

আমরা এমন বাংলাদেশ চাই যেখানে কোনো অন্যায় থাকবে না: সমাজকল্যা

11

ঘোড়াঘাটে বৃদ্ধাকে হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা, স্বর্ণ ও নগদ

12

ঘোড়াঘাটে সামান্য বৃষ্টিতেই রাস্তা যেন নদী, চরম দুর্ভোগে পথচা

13

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ঘোড়াঘাটে পুলিশের

14

সীমান্ত দিয়ে আসছে মাদক, মোবাইলে চলছে জুয়া; ধরাছোঁয়ার বাইরে গ

15

শুধু উৎপাদন নয়, রপ্তানির সুযোগও পাবে কৃষক: সমাজকল্যাণ মন্ত্র

16

বেহাল সড়ক, জনদুর্ভোগ চরমে: ঘোড়াঘাটে ১৬ কিমি রাস্তা সংস্কারের

17

ঘোড়াঘাটে ট্যাপেন্টাডলসহ ৬ মাদক কারবারি ও সেবী গ্রেফতার

18

ঘোড়াঘাটে ট্রাক-মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষ: প্রাণ হারালেন চালক

19

ঘোড়াঘাটে মাদকবিরোধী অভিযান: ৯ জনের কারাদণ্ড, টাপেনটাডলসহ আটক

20