প্রিন্ট এর তারিখঃ Apr 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 7, 2025 ইং
চেয়ারম্যানের দেয়া শীতের জ্যাকেট পেয়ে বাক প্রতিবন্ধীদের উচ্ছ্বাস

দিনাজপুরের ঘোড়াঘাটে এক দৃষ্টান্তমূলক উদ্যোগ নিয়েছেন উপজেলার ৩নং সিংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সাজ্জাদ হোসেন। তিনি তার ইউনিয়নের বাক প্রতিবন্ধী যারা কথা বলতে পারেন না এবং পরিবার সমাজের কাছ থেকে প্রায়ই উপেক্ষিত তাদের হাতে উপহার হিসেবে শীতবস্ত্র জ্যাকেট তুলে দেন।
শনিবার (৬ ডিসেম্বর) সকালে উপজেলার ৩নং সিংড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ১০ জন বাক প্রতিবন্ধীদের মাঝে এ শীতবস্ত্র জ্যাকেট উপহার দেয়া হয়।
জ্যাকেট পেয়ে এসব প্রতিবন্ধী মানুষের মুখে স্পষ্ট আনন্দ। অনেকে ইশারায় কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেবা নিতে আশা অনেকে জানান, চেয়ারম্যান সাজ্জাদ শুধু এই শীতে নয়, বরাবরই এসব প্রতিবন্ধীদের নিয়মিত খোঁজখবর রাখেন। তাদের সমস্যা দুঃখ আনন্দ সবকিছুই তিনি মন দিয়ে শোনেন এবং সামর্থ্য অনুযায়ী পাশে দাঁড়ান।
চেয়ারম্যান সাজ্জাদ বলেন, এরা আমার ইউনিয়নের মানুষ। সমাজের সবচেয়ে অসহায় অংশটিই হলো প্রতিবন্ধীরা। তাদের আনন্দই আমার আনন্দ। যতটা পারি, সবসময়ই এদের পাশে থাকবো।
মানবিক এ উদ্যোগ এলাকায় প্রশংসা কুড়িয়েছে। স্থানীয়রা মনে করেন, জনপ্রতিনিধিদের সামান্য মনোযোগও প্রতিবন্ধী মানুষের জীবনে বড় পরিবর্তন আনতে পারে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ২৪ ঘন্টা ঘোড়াঘাট